বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য: হাজী ইয়াছিন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৫:৩৩ AM
কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ করেন হাজী ইয়াছিন।

কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ করেন হাজী ইয়াছিন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে কুমিল্লায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় মহানগরীর ব্যস্ততম এলাকা চকবাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

চকবাজার ফয়সাল হাসপাতালের সামনে থেকে শুরু হওয়া এ গণসংযোগে হাজী ইয়াছিন পথচারী, দোকানপাট ও বাজারের ক্রেতা-বিক্রেতাদের হাতে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন। এরপর নেতাকর্মীরা কাশারীপট্রি, তেরীপট্রি, চকবাজার, বালুধুম, আলীয় মাদ্রসা সহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করে জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষের এখন পরিবর্তনের আকাঙ্ক্ষা তীব্র। এই পরিবর্তন আসবে গণআন্দোলনের মধ্য দিয়ে, শান্তিপূর্ণ ও সাংবিধানিক পথে। তাই আমরা ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে কথা বলছি, তাদের সচেতন করছি এবং ৩১ দফা সম্পর্কে জানাচ্ছি। জনগণই এই আন্দোলনের প্রধান শক্তি।”

এ সময় তিনি লিফলেট হাতে থাকা সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত শোনেন। স্থানীয় ব্যবসায়ীরা বিএনপি নেতাদের এই গণসংযোগে আগ্রহ দেখান। অনেকেই লিফলেট হাতে নিয়ে পড়েন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

গণসংযোগ শেষে হাজী আমিন উর রশিদ ইয়াছিন সাংবাদিকদের বলেন, “আমরা জনগণের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে চাই। এই গণসংযোগের মাধ্যমে মানুষের মনের কথা শুনছি এবং আমাদের বার্তাও পৌঁছে দিচ্ছি। বিএনপি চায় গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র যেখানে মানুষ সমানভাবে সুযোগ পাবে এবং কেউ নিপীড়িত হবে না।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কুমিল্লা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আলী আক্কাস, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আতাউর রহমান ছুটি, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক  ভিপি নজরুল ইসলাম, সেচ্ছাসেবকদলের সাবেক কেন্দ্রিয় নেতা ও মহানগর বিএনপির নেতা নিজাম উদ্দিন কায়সারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ভোটাধিকার   ন্যায়বিচার   প্রতিষ্ঠা   ৩১ দফা   মূল লক্ষ্য   হাজী ইয়াছিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close