বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
উন্মুক্ত হলো রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল
মো. সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৮:৩২ পিএম

রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় রাজশাহীতে অবস্থিত পশ্চিমাঞ্চল রেলওয়ে হাসপাতাল এখন থেকে ‘রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল’ নামে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১টায় রেলওয়ে হাসপাতাল প্রাঙ্গণে ফিতা কেটে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।


উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুপম আনোয়ার, মো. জিয়াউল হক, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. জয়নাল আবেদীন, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদসহ রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকও উপস্থিত ছিলেন।

হাসপাতালটি যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার জন্য ইতোমধ্যে নিয়োগ পেয়েছেন ৪ জন চিকিৎসক, ১ জন মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) এবং ১০ জন নার্স।

উদ্বোধনী অনুষ্ঠানে দুই সচিব বলেন, “শুধু রেলওয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরাই নয়, স্থানীয় সাধারণ মানুষও এখন থেকে এই হাসপাতালের উন্নত চিকিৎসাসেবা পাবেন।” জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তারা।

তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, এই হাসপাতাল রাজশাহীসহ সমগ্র পশ্চিম রেলওয়ে অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগের তুলনায় আরো উন্নত ও মানসম্মত সেবা প্রদান করবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   রেলওয়ে   হাসপাতাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close