বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভয়াবহ মানবিক সংকটে সুদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৫:৪৬ পিএম

তিন বছর ধরে চলছে সুদানের গৃহযুদ্ধ, যাতে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। এছাড়াও খাদ্য সংকট মারাত্মক আকার ধারণ করায় জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার সংস্থা দেশটিতে দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে। চলমান এ সংকট এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ বাস্তুচ্যুতি পরিস্থিতিতে রূপ নিয়েছে। এমন পরিস্থিতিতে দেশটিতে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা বাড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে। 
 
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, সুদানে বর্তমানে ৩ কোটি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। এদের মধ্যে ৯৬ লাখ মানুষ দেশের ভেতরে বাস্তুচ্যুত, আর ৪৩ লাখ মানুষ পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে।


জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর উপ-উচ্চকমিশনার কেলি ক্লেমেন্টস বলেন, যুদ্ধের ফলে সুদানের এক-তৃতীয়াংশ জনগণ গৃহহীন হয়েছে।

ইউনিসেফের কর্মকর্তা টেড চাইবান জানিয়েছেন, প্রায় ১৪ লাখ শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে এবং ১ কোটি ৪০ লাখ শিশু বিদ্যালয়ের বাইরে রয়েছে। যা সুদানের মোট শিশুর চার-পঞ্চমাংশ। এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। শুধুমাত্র উত্তর দারফুরেই চলতি বছর ১ লাখ ৫০ হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।


খাদ্য কর্মসূচি (ডব্লিওএফপি)-এর কর্মকর্তা ভ্যালেরি গুয়ারনিয়েরি জানিয়েছেন, সংস্থা সেপ্টেম্বর মাসে দুর্ভিক্ষঝুঁকিপূর্ণ এলাকায় ১৮ লাখ মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছাতে সক্ষম হলেও যুদ্ধবিধ্বস্ত অনেক এলাকায় এখনো প্রবেশ সম্ভব হচ্ছে না।


জাতিসংঘের এই চার সংস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত শান্তি প্রচেষ্টাকে জোরদার করা, তহবিল সহায়তা, মানবিক প্রবেশাধিকার নিশ্চিতকরণের আহ্বান জানিয়েছে।                                        

স্বদেশ প্রতিদিন/রাফি

আরও সংবাদ   বিষয়:  সুদান   মানবিকসংকট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close