সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      
৪ দিনে কত আয় করেছে ‘থামা’?
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৩:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিনের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার দীপাবলি উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ম্যাড্ডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের নতুন ছবি ‘থামা’। ভূত-কমেডির মিশেলে এই ছবিতে এই নায়িকার সাথে জুটি বেঁধেছেন আয়ুষ্মান খুরানা।

মুক্তির পর প্রথম চার দিনে ভালো ব্যবসা করেছে সিনেমাটি? চলুন জেনে নেয়া যাক-


ঘোষণার পর থেকেই দর্শকরা এই ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে প্রত্যাশাও ছিল অনেক বেশি।

তবে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, চার দিনে ছবিটি ৬৫ কোটি রুপিরও বেশি আয় করেছে। প্রথম দিনে ২৫ কোটি রুপি আয় করে দারুণ শুরু করেছিল এটি। সে তুলনায় চতুর্থ দিনের আয় ৯ দশমিক ৫৫ কোটি রুপি।

১৪৫ কোটি রুপি বাজেটে সিনেমাটি নির্মাণ করেছেন আদিত্য সরপোতদার। বর্তমানে ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবিতে এটির রেটিং ৬ দশমিক ৫।

ম্যাড্ডকের হরর কমেডি ইউনিভার্সের আগে সব ছবি হিট ও সুপারহিট হলেও ‘থামা’র চতুর্থ দিনের আয় শঙ্কার মুখে ফেলেছে। এখন সিনেমাটি ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটাই দেখার বিষয়।

এদিকে দর্শকরা নিজেদের মতামত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন। তাদের মধ্যে কেউ কেউ এই সিনেমাটিকে এগিয়ে রাখলেও অধিকাংশই এভারেজ ট্যাগেই রাখছেন এই হরর-কমেডি ফিল্মকে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  থামা   রাশমিকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close