প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৬:১৩ পিএম

প্রতীকী ছবি
২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণি ও ২০২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড পুনরায় অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে।
বোর্ড জানিয়েছে, এই বিশেষ রেজিস্ট্রেশন কার্যক্রম ২৩ অক্টোবর থেকে শুরু হয়ে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। নির্ধারিত সময়সীমার পর কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না বলে তারা সতর্ক করেছে।
বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি জরুরি চিঠি প্রকাশ করা হয়। চিঠিটি বোর্ডের আওতাধীন অনুমোদিত সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বোর্ডের অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজ) ২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও ২০২৪ শিক্ষাবর্ষে (২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থী) নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা আগামী ২৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বোর্ড আরও সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়সীমার পর কোনোভাবেই বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা সম্ভব হবে না। সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর পূর্ণ দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে। এছাড়া, অন্য বোর্ড থেকে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দিয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও এই সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করতে বাধ্য।
স্বদেশ প্রতিদিন/নিয়াজ