প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৬:২০ পিএম

সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার ও পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ এক সপ্তাহের সফরে ২৫ অক্টোবর চীন সফরে যাচ্ছেন।
২৬ অক্টোবর থেকে ০১ নভেম্বর চীন সফরকালে পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ চীনের স্থানীয় সরকারের আমন্ত্রণে বিজ্ঞান সম্মেলন এবং ওয়াটারকিপার এলায়েন্স’র আমন্ত্রণে এশিয়ান রিজিওনাল সামিটে যোগ দিবেন। এবং বেইজিং, হাংজো ও থাইজু শহরের নদী, পরিবেশ এবং বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন। কর্মসূচির মধ্যে রয়েছে নদী ও পরিবেশ রক্ষা বিষয়ক সেমিনার, ওয়ার্কশপ এবং গ্রুপ ডিসকাশন।
এছাড়া তিনি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা, রিভার ওয়াটার ইকোলজিক্যাল মিউজিয়াম, ওয়াটার কোম্পানি এবং সা্য়েন্স কমিউনিকেশন প্রতিষ্ঠান ভিজিট করবেন।
বাংলাদেশে নদী রক্ষা ও পরিবেশ আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চীন সরকার পরিবেশকর্মী মো. নূর আলম শেখকে ”সায়েন্স টু ইউ” বার্ষিক ইন্টারন্যাশনাল ইভেন্টে এবং নদী বিষয়ক এশিয়ান রিজিওনাল সামিটে আমন্ত্রণ জানায়।
বাংলাদেশ থেকে বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল, পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জেল সোহেল এবং সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম চীন সফরের আমন্ত্রণ পেয়েছেন।
উল্লেখ্য ৪ সদস্য প্রতিনিধি দলের চীন সফরের নেতৃত্ব দিবেন ওয়াটারকিপার এলায়েন্স’র বোর্ড মেম্বর, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারী, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল।
স্বদেশ প্রতিদিন/রাফি