শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৯:৪২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আবারো রদবদল পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে। এবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই রদবদল আদেশ পাওয়া যায়।

পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান পিপিএমকে উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের এলএলএমকে ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। 
 
এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেনকে ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। 

অন্যদিকে আরেক আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামকে উপ-পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম উদ্দিনকে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার) হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সাগর সরকারকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। 

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত দুই আদেশে এ পদায়ন করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পুলিশ   ঊর্ধ্বতন   কর্মকর্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close