বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সংশোধিত শ্রম আইন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৯:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উপদেষ্টা পরিষদ বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এ অনুমোদনের মাধ্যমে শ্রম আইনকে আধুনিক, আন্তর্জাতিক মানসম্মত এবং শ্রমিক ও উদ্যোক্তা উভয় পক্ষের জন্য ভারসাম্যপূর্ণ করতে উদ্যোগ নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জানান, সংশোধনের মাধ্যমে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর কনভেনশনগুলোর সঙ্গে সামঞ্জস্য আনা হয়েছে।

তিনি বলেন, “এই আইনটি যুগান্তকারী। আইএলওর কমিটি অব এক্সপার্টস, দাতা সংস্থা, বিভিন্ন রাষ্ট্র এবং ত্রিপক্ষীয় কমিটির (শ্রমিক-মালিক-সরকার) মতামতের ভিত্তিতেই এসব সংশোধন করা হয়েছে।”

নতুন আইনে গৃহকর্মী ও নাবিকদের শ্রমিকের সংজ্ঞার আওতায় আনা হয়েছে, ফলে তারাও শ্রম আইনের সুরক্ষা পাবেন। নন-প্রফিট সংস্থার ক্ষেত্রেও আইন প্রযোজ্য হবে। শ্রমিকদের ব্ল্যাকলিস্ট করা অবৈধ ঘোষণা করা হয়েছে। যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, মাতৃত্বকালীন সুবিধা বৃদ্ধি, এবং একই কাজের জন্য নারী-পুরুষের বেতন বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা শক্তিশালী করা, কর্মস্থলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন তহবিল গঠন, ও ট্রেড ইউনিয়ন গঠনের প্রক্রিয়া সহজ করার বিধান আনা হয়েছে।

ড. আসিফ নজরুল বলেন, “আমরা চাই এমন একটি শ্রমনীতি, যা শ্রমিকদের অধিকার রক্ষা করবে এবং একই সঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখবে। এই সংশোধনের মূল লক্ষ্য পারস্পরিক আস্থা ও ন্যায়ভিত্তিক শ্রম সম্পর্ক গড়ে তোলা।”

সভায় আরও তিনটি অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ-২০২৫, নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়।

আইন উপদেষ্টা জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় আইনে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা–সংক্রান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে থাকবে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নিজস্ব বাজেট ও আর্থিক ব্যবস্থাপনার সুযোগও থাকবে।

তিনি আরও বলেন, “এতে কিছু আর্থিক সংশ্লেষ রয়েছে। তাই অর্থ ও জনপ্রশাসন উপদেষ্টার মতামত নেওয়ার পর এটি আবার উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে।”

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  শ্রম আইন   অনুমোদন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close