প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ২:৪৯ পিএম

ফাইল ছবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১:৩০টায় শুরু হয় ম্যাচটি। দুই দল পূর্ববর্তী দুটি ম্যাচে একটি করে জয় লাভ করায় আজকের ম্যাচটি সিরিজ নির্ধারণী, অনানুষ্ঠানিক ‘ফাইনাল’ হিসেবে বিবেচিত। বাংলাদেশ দল সিরিজ জয় নিশ্চিত করতে মুখিয়ে আছে, অন্যদিকে ক্যারিবীয়রাও সিরিজ জয়ের আশা রাখছে।
বাংলাদেশ একাদশ:
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।
স্বদেশ প্রতিদিন/শাহো