বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
দাদিকে হত্যা করে ফেসবুকে ‘আল্লাহু আকবার’ পোস্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ২:৪৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দাদিকে জবাই করার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দাদিকে জবাই করে হত্যার অভিযোগে আপন নাতিকে আটক করেছে পুলিশ। 

গতকাল বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার সলঙ্গা থানার চকবরু গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত বৃদ্ধা সন্দেস বেগম (৮৫) চকবরু গ্রামের মৃত নওশের মোল্লার স্ত্রী। আটক নাতি সজিব হাসান (২২) একই গ্রামের আহম্মাদ আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, বুধবার গভীর রাতে শয়নকক্ষে প্রবেশ করে সজিব তার দাদিকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। এরপর সজিব তার ফেসবুক আইডিতে ‘আল্লাহু আকবার’ লিখে একটি স্ট্যাটাস দেন। কিছুক্ষণ পর ‘ইনশাআল্লাহ, একটাও ছাড় পাবে না’ লিখে আরেকটি স্ট্যাটাস দেন। বিষয়টি সজিবের বাবা আহম্মাদ আলীর নজরে এলে তিনি সলঙ্গা থানায় খবর দেন।
 
এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং নাতি সজিবকে আটক করে থানায় নিয়ে যায়।

এই বিষয়ে সলঙ্গা থানার এসআই শহিদুল ইসলাম বলেন, ‍‍“মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সজিব নেশাগ্রস্ত ও মানসিক সমস্যার কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

এদিকে এই ঘটনায় বেশ সরব হয়ে উঠেছেন স্থানীয়রা। তারা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  উল্লাপাড়া   হত্যা   সিরাজগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close