বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      
‘জামায়াত ও আ. লীগের মধ্যে কোনো পার্থক্য নেই’- এমন বক্তব্য দেননি কর্নেল অলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ২:২৭ পিএম আপডেট: ২৩.১০.২০২৫ ২:৩৩ PM

‘জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই’ শিরোনামে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম এর নাম জড়িয়ে সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়।  তবে এমন কোনো বক্তব্য দেননি বলে জানিয়েছেন লিবারেল ড. অলি আহমদ। বিষয়টি নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।  বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমে ওই খবর প্রত্যাহারের অনুরোধ করা হলেও গুরুত্ব দেয়নি সংশ্লিষ্ট গণমাধ্যম। 

পরে মানহানির অভিযোগে রাজধানীর মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে কালের কণ্ঠ ও যুগান্তর সম্পাদকসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন ড. অলি আহমদ।

রাজধানীর মুখ্য মহানগর হাকিম (সিএমএম) ৩২ নং আদালতে মামলাটি দায়ের করলে আদালত পিবিআইকে তদন্ত করার আদেশ দেন।

মামলাটি দায়ের করেন তাঁর ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি ও এলডিপির সাংগঠনিক সম্পাদক এইচ এম নুরে আলম। মামলায় আসামি করা হয়েছে কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, চাঁদপুর প্রতিনিধি ফারুক আহমেদ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, প্রকাশক সালমা ইসলাম এবং চাঁদপুর প্রতিনিধি মির্জা জাকিরকে।


মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, গত ১৮ অক্টোবর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করে বাদীর সামাজিক ও রাজনৈতিক সুনাম নষ্ট করার উদ্দেশ্যে ‘কালের কণ্ঠ’ ও ‘যুগান্তর’ অনলাইন সংবাদ প্রকাশ করে।

ওই সংবাদের শিরোনাম ছিল—“জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই: কর্নেল অলি।”

কিন্তু কর্নেল অলি দাবি করেছেন, তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি। বরং তাঁর বক্তব্যের বিকৃতি ঘটিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানিকর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।


মামলায় উল্লেখ করা হয়, সংবাদটি প্রকাশের পর তিনি সংশ্লিষ্ট পত্রিকার কর্তৃপক্ষকে মিথ্যা প্রতিবেদন প্রত্যাহারের অনুরোধ করেন। কিন্তু তা প্রত্যাহার না করায় তিনি আদালতের শরণাপন্ন হন।

বাদী অভিযোগ করেছেন, মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে তাঁর ও দলের নেতাকর্মীদের সামাজিক, মানসিক ও রাজনৈতিক ক্ষতি হয়েছে, যা অর্থমূল্যে নির্ধারণ করা সম্ভব নয়।

মামলাটি দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় দায়ের করা হয়েছে, যা মানহানি সম্পর্কিত ফৌজদারি অপরাধের আওতায় পড়ে। আদালত বিষয়টি আমলে নিয়ে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করবেন বলে জানা গেছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  মানহানির অভিযোগ   কালের কণ্ঠ   যুগান্তর   সম্পাদক   পাঁচ সাংবাদিক   বিরুদ্ধে    কর্ণেল অলি   মামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close