সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
৫০০ বছরের মধ্যে প্রথমবার, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৮:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভ্যাটিকান সফরে যাচ্ছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। বুধবার তিনি ভ্যাটিকান পৌঁছাবেন এবং সেখানে পোপ চতুর্দশ লিও’র সঙ্গে সাক্ষাৎ করবেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫০০ বছরে এবারই প্রথম ব্রিটেনের কোনো রাজা পোপের সঙ্গে প্রকাশ্যে প্রার্থনায় অংশ নেবেন।

মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে ঘিরে কেলেঙ্কারিতে জড়িত তার ভাই প্রিন্স অ্যান্ড্রু সম্পর্কে নতুন তথ্য প্রকাশের পর এই সফর ব্রিটিশ রাজার জন্য বেশ কঠিন সময়ে হচ্ছে।

পোপ ফ্রান্সিস মারা যাওয়ায় তার উত্তরসূরি হিসেবে লিও দায়িত্ব গ্রহণের পর রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা প্রথমবারের মতো তার সঙ্গে দেখা করবেন। বৃহস্পতিবার রাজা চার্লস এবং পোপ লিও একসঙ্গে প্রার্থনা করবেন।

বাকিংহাম প্যালেস জানিয়েছে, দুই দিনের এই সফর ক্যাথলিক গির্জা ও ইংল্যান্ডের গির্জার সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

৭৬ বছর বয়সী রাজা ইতোমধ্যে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। রাজার ক্যান্সারের বিষয়টি ২০২৪ সালের শুরুতে প্রকাশ করা হয়েছিল।

রাজা হওয়ার আগে চার্লস বহুবার ভ্যাটিকান সফর করেছেন। সূত্র: বিবিসি, ওয়েলস অনলাইন, আরব নিউজ

স্বদেশ প্রতিদিন/নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ৫০০ বছরের মধ্যে প্রথমবার   পোপের সঙ্গে প্রার্থনা   অংশ নেবেন ব্রিটিশ রাজা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close