সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
এক ঘণ্টায় সাতশ’র বেশি কুরআন বিতরণ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৮:৪৪ পিএম আপডেট: ২৩.১০.২০২৫ ৪:২৯ PM

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ইসলামী ছাত্রশিবিরের “উন্মুক্ত কুরআন বিতরণ কর্মসূচি”। 

বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 'নজরুল ভাস্কর্য’-এর সামনে এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলে। মাত্র এক ঘণ্টার মধ্যে সাত শতাধিক পবিত্র কুরআন শরিফ বিতরণ করা হয়। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদ কবির বলেন, আমাদের এই কুরআন বিতরণ কর্মসূচি মূলত একটি নিয়মিত কার্যক্রম। আমরা চাই তরুণ সমাজ ইসলামী চেতনা ও নৈতিক মূল্যবোধে আলোকিত হোক। পাশাপাশি সম্প্রতি নোয়াখালীতে আমাদের একটি ধর্মীয় কর্মসূচিতে ছাত্রদল, যুবদল ও তাদের সহযোগী সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে আমরা আজকের এই কর্মসূচি আয়োজন করেছি। 

তিনি আরও বলেন, আজ আমরা সাত শতাধিক কুরআন শরিফ বিতরণ করেছি এবং এটি আমাদের ধারাবাহিক উদ্যোগের একটি অংশমাত্র। আমরা বিশ্বাস করি, ইসলামী মূল্যবোধ ও কুরআনের শিক্ষার আলো তরুণ সমাজের অন্তরে পৌঁছে গেলে তারা নিজেরাই সত্য ও ন্যায়ের পথে অগ্রসর হবে। 

স্বদেশ প্রতিদিন/এমএস


আরও সংবাদ   বিষয়:  নজরুল বিশ্ববিদ্যালয়   ছাত্রশিবির   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close