সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      
ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে বোরকা নিয়ে কটূক্তির অভিযোগ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৫:২৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী রিয়াদ হাসানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যে বোরকা নিয়ে কটূক্তি ও পর্দাশীল নারীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ উঠেছে। তার এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে ইসলামি ছাত্রীসংস্থা। 

আজ বুধবার (২২ অক্টোবর) ছাত্রীসংস্থার ঢাবি শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জ্ঞাপন করা হয়। 

সেখানে বলা হয়, ঢাবির ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী প্রকাশ্যে বোরকা ও পর্দাশীল নারীদের অবমাননা করে ঘৃণ্য মন্তব্য করেছে- ‘বোরকা বস্তার মতো’ বলে তুলনা করেছে এবং পর্দাশীল নারীদের ‘মুখ দেখানোর হেডম নাই’ বলে কটূক্তি করেছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এই ধরনের মন্তব্য কেবল নারীর সম্মান ও স্বাধীনতার প্রতি অবজ্ঞা নয়, বরং মুসলিম নারীর ধর্মীয় পরিচয় ও বিশ্বাসের উপরও সরাসরি আঘাত।

এছাড়াও তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। পাশাপাশি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীর প্রতি বিদ্বেষমূলক, ইসলামবিরোধী বক্তব্যের বিরুদ্ধে কঠোর নীতিমালা প্রণয়ন করা এবং নারী ও ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনে আইনানুগ যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রিয়াদ প্রথমে মন্তব্যের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে, মন্তব্যের স্ক্রিনশট থাকার বিষয়টি জানানো হলে তিনি বলেন তার মন্তব্যের অন্য উদ্দেশ্য ছিলো। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে তিনি উত্তর না দিয়ে ফোন কেটে দেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ঢাবি   শিক্ষার্থী   বোরকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close