প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ২:২৫ পিএম আপডেট: ২১.১০.২০২৫ ২:২৭ PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিরিজ জয় নিশ্চিত করতে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চার স্পিনার নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।
আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এসেছে—পেসার তাসকিন আহমেদের জায়গায় ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
অন্যদিকে, স্পিন সহায়ক উইকেট ভেবে ওয়েস্ট ইন্ডিজও চার স্পিনারকে নিয়ে দল সাজিয়েছে। তাদের দলে রয়েছেন গুড়াকেশ মোতি, খেরি পেরি, রোস্টন চেজ এবং সদ্য বাংলাদেশে পৌঁছানো আকিল হোসেন। এছাড়া আকিম আগুয়েস্তে জায়গা পেয়েছেন একাদশে, বাদ পড়েছেন রোমারিও শেইফার্ড।
বাংলাদেশ একাদশ:
সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ব্রেন্ডন কিং, আলিস আথানজে, কেসি কার্টি, শেই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, আকিম আগুয়েস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, গুড়াকেশ মোতি, খেরি পেরি ও আকিল হোসেন।