বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রায়পুরে বিএনপি নেতার বাড়ি থেকে রাইফেল উদ্ধার
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১০:৩৭ পিএম

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল আজিজ বাদশা গাজীর বাড়ি থেকে একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী।

সোমবার (২০ অক্টোবর) সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানের সময় বাদশা গাজী বাড়িতে ছিলেন না। অস্ত্র উদ্ধারের ঘটনায় হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আবদুর রহিম বাদী হয়ে বাদশা গাজীকে প্রধান আসামি করে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

সংবাদ পেতে বাদশা গাজীর সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন, গত ৫ আগস্টের পর থেকে বাদশা গাজী চর এলাকার শত শত একর কৃষিজমি দখল করেছেন। এছাড়া রাজনৈতিক প্রভাব ব্যবহার করে একাধিক ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে নদী ভাঙনের সৃষ্টি করছেন। দক্ষিণ চরবংশী এলাকার মেঘনা নদীঘেঁষা চরাঞ্চলে দীর্ঘদিন ধরে জমি দখল ও বালু উত্তোলনকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, “গোপন সংবাদের ভিত্তিতে চর কাছিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ঘর থেকে একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বিএনপি নেতা আজিজ বাদশা গাজীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  রাইফেল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close