প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১০:৫১ পিএম

নোয়াখালীতে মিছিল থেকে ফেরার পথে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লক্ষ্মীপুর শহর শাখা সোমবার রাতে বিক্ষোভ মিছিল করেছে।
রাত সাড়ে ৯টায় শহরের উত্তর স্টেশন থেকে শুরু হওয়া মিছিলটি চকবাজার এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর সদর উপজেলার সেক্রেটারি ফয়েজ আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শহর শাখার সভাপতি ফরিদ উদ্দিন ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু।
এসময় তারা বলেন, নোয়াখালীতে শান্তিপূর্ণ মিছিলের পর শিবির কর্মীদের ওপর হামলা করা হয়েছে। এর আগে মসজিদে দারসুল কুরআন অনুষ্ঠানে ছাত্রদলের কর্মীরা হামলা চালিয়েছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
শিবির নেতা-কর্মীরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপির নেতাকর্মীদের এই ধরনের হামলা বন্ধ করতে হবে, না হলে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ