বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
প্রতীক বরাদ্দে স্বেচ্ছাচারিতা চলছে, কমিশনের ওপর আস্থা নেই: সার্জিস
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৮:২১ পিএম

জাতীয় নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, প্রতীক বরাদ্দে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা এখন চরমে পৌঁছেছে। এই কমিশনের ওপর এনসিপির কোনো আস্থা নেই।

সোমবার বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এনসিপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

সার্জিস আলম বলেন, যেভাবে নির্বাচন কমিশন রাজনৈতিক প্রতীক বরাদ্দে পক্ষপাতদুষ্ট আচরণ করছে, তাতে করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করা কঠিন। জনগণের ভোটাধিকার সুরক্ষার দায়িত্ব যার কাঁধে রয়েছে, সেই কমিশনই আজ অবিশ্বস্ত হয়ে উঠেছে।

তিনি অভিযোগ করেন, কমিশনের কার্যক্রম শুধু প্রশ্নবিদ্ধই নয়, বরং গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। আমরা এই কমিশনের অধীনে নির্বাচনে অংশ নিলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। এনসিপি বিশ্বাস করে, নির্বাচন কমিশনের পরিবর্তন ছাড়া একটি বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন সম্ভব নয়।

সার্জিস আলম আরও বলেন, নির্বাচন কখন এবং কীভাবে হবে, সেটা কমিশন নয়, ঠিক করবে দেশের জনগণ। বাংলাদেশের ভবিষ্যৎ রচনা করতে হলে বিচার ও রাজনৈতিক সংস্কার অপরিহার্য।

উল্লেখ্য,  শিক্ষা ও স্বাস্থ্য খাতেও চলমান দুর্নীতির চিত্র তুলে ধরে, তরুণ সমাজকে এসব অনিয়মের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। তরুণরাই পারে এই নষ্ট রাজনীতিকে পরিবর্তন করতে। দুর্নীতির বিরুদ্ধে তারা যদি রাস্তায় নামে, তাহলে দেশে সত্যিকার অর্থেই একটি নতুন ধারা তৈরি হবে।                                                  



স্বদেশ প্রতিদিন/কেআইকে/এমএস




আরও সংবাদ   বিষয়:  প্রতীক   বরাদ্দ   সার্জিস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close