সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
খুবিতে প্রথমবারের শুরু হচ্ছে শিক্ষার্থীদের বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী
খুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৮:১৬ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) চারুকলা স্কুলের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী ‘ড্রইং এন্ড পেইন্টিং স্পেশাল এক্সিবিশন ২০২৫’।

ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের ইতিহাসে এই প্রথমবারের মতো এমন একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে, যেখানে ব্যাচেলর অব ফাইন আর্টস (বিএফএ) থেকে মাস্টার্স অব ফাইন আর্টস (এমএফএ) পর্যন্ত সব শিক্ষার্থীর শিল্পকর্ম একত্রে প্রদর্শিত হবে। প্রদর্শনীটি নবীন শিল্পীদের সৃজনশীল প্রকাশ, ঐতিহ্য ও উদ্ভাবনের সংযোগকে প্রতিফলিত করবে বলে আয়োজকরা জানিয়েছেন।

প্রদর্শনীর উদ্বোধন হবে আগামী ২১ অক্টোবর দুপুর ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ‘আঙ্গিনা’ প্রাঙ্গণে। প্রদর্শনীটি ২১ থেকে ২৪ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো: হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুন্নবী, ফাইন আর্টস স্কুলের ডিন (ইনচার্জ) প্রফেসর ড. শেখ সেরাজুল হাকিম এবং ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো: নাজমুস সদাত।অনুষ্ঠানটি পরিচালনা করবেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান ড. মো. তরিকত ইসলাম।

চারদিনব্যাপী এই প্রদর্শনীর শেষ দিনে শিল্প, সৃজনশীলতা ও শিক্ষার্থীদের শিল্পচর্চা নিয়ে আলোচনা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন থাকবে। আয়োজকরা জানিয়েছেন, শিল্প, ঐতিহ্য ও সৃষ্টিশীলতার এই উৎসবে সবার উপস্থিতিই হবে তাঁদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  খুবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close