প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৮:২৩ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে বুধবার (২০ অক্টোবর) সকালে বড় ধরনের অভিযান পরিচালনা করা হয়।
উপজেলার বামনসুন্দর ও সাহেরখালী মাছঘাট সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫০ হাজার মিটার দৈর্ঘ্যের ৭টি চরঘেরা জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা। পরে এসব জাল সাহেরখালী মাছঘাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানটি পরিচালনা করেন মীরসরাই উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরাও অংশ নেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় মাসব্যাপী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় আজকের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও বিনষ্ট করা হয়েছে।
তিনি আরও জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ