বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঐতিহাসিক ‘হিজাজ রেলপথ’ পুনরায় চালুর উদ্যোগ তুরস্কের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২:০২ পিএম

পুনরায় চালু হতে যাচ্ছে ঐতিহাসিক ‘হিজাজ রেলপথ’, যা ছিল উসমানীয় সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ খানের সময়ের অন্যতম বৃহৎ প্রকল্প এটি। ১,৭৫০ কিলোমিটার দীর্ঘ এই রেললাইন সিরিয়ার রাজধানী দামেস্ক (তৎকালীন শাম) থেকে শুরু হয়ে মদিনা পর্যন্ত বিস্তৃত। এর মূল উদ্দেশ্য ছিল হজযাত্রা সহজ করা, বাণিজ্য ও সামরিক যোগাযোগ বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা।

ঐতিহাসিক তথ্যমতে, এই রেলপথ নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ৪ মিলিয়ন উসমানীয় লিরা, যা তখনকার রাষ্ট্রীয় বাজেটের প্রায় ২০ শতাংশ। প্রকল্প বাস্তবায়নে সুলতান আব্দুল হামিদ মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে অনুদান গ্রহণ করেছিলেন।

তবে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ গুপ্তচর টি. ই. লরেন্স-এর নেতৃত্বে কিছু আরব বিদ্রোহী বাহিনী একাধিক বিস্ফোরণ ঘটিয়ে রেলপথটির বড় অংশ ধ্বংস করে দেয়, ফলে তা সম্পূর্ণ অচল হয়ে পড়ে।

দীর্ঘ এক শতাব্দী পর তুরস্কের যোগাযোগ ও অবকাঠামো মন্ত্রণালয় পুনরায় এই ঐতিহাসিক রেললাইন চালুর উদ্যোগ নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়িত হলে ইস্তাম্বুল থেকে ট্রেনে করে সরাসরি মক্কা ও মদিনা যাত্রা সম্ভব হবে, যা আধুনিক যুগে মুসলিম বিশ্বের ঐতিহাসিক সংযোগ পুনঃপ্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: ডেইলি সাবাহ

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  ঐতিহাসিক   ‘হিজাজ রেলপথ’   তুরস্ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close