বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
গ্রেপ্তার হননি ধর্ষকেরা, ২৪ ঘণ্টার আলটিমেটাম এনসিপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২:২৬ পিএম

সাভারের বিরুলিয়া ইউনিয়নের খ্রিস্টান পাড়ায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনতা। ঘটনার তিন দিন পার হলেও অভিযুক্ত কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এতে জাতীয়তাবাদী নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের সহযোগী সংগঠনগুলো ক্ষোভে ফুঁসে উঠেছে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে সাভারের কমলাপুর গ্রামে বিক্ষোভ করে এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’। বিক্ষোভে অংশ নিয়ে দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সংগঠনের নেতারা।

বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক তৌহিদুল ইসলাম তুহিন, সাভার উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী জুলকারনাইন, যুগ্ম সমন্বয়কারী তাইবুর রহমান এবং জুলাই রেভুলুশনারি অ্যালায়েন্সের ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক মো. তামিম।

জানা গেছে, বুধবার (১৫ অক্টোবর) বিকেলে কমলাপুর গোয়ালপাড়া এলাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এক ছাত্রী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনজন যুবকসোহেল রোজারিও, বিপ্লব রোজারিও ও মিঠু রোজারিও তাকে জোরপূর্বক তুলে নিয়ে পাশের একটি জঙ্গলে ধর্ষণ করে। স্থানীয়রা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হিসেবে পরিচিত।

ধর্ষণের পর ভুক্তভোগী প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে মানসিকভাবে ভেঙে পড়ায় পরিবারের কাছে ঘটনাটি প্রকাশ করেন এবং সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তরা সপরিবারে পলাতক রয়েছে। 

তিনি বলেন, “ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

ওসি মো. জুয়েল মিঞা আরো জানান, ধর্ষণকারীরা খ্রিস্টান সম্প্রদায়ের হওয়ায় যাতে কোনোভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না হয়, সে জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  গ্রেপ্তার   ধর্ষক   এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close