প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২:৩৭ AM

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দুইদিনের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন ।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গুলশানের বাসভবনে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বহনকারী গাড়িবহর পৌঁছে। এর আগে রাত ১১টার দিকে তার গাড়িবহর এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করে।
খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৮ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে আসছিলেন। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী গত বুধবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।
অভিজ্ঞ চিকিৎসকরা তার নানা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী।
বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রাখার জন্য নিয়মিত নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ