প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১২:৩৭ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত “ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম” প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হয়ে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ মোসা. নার্গিস আক্তার। তিনিই প্যানেলটির একমাত্র বিজয়ী প্রার্থী।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন।
নির্বাচনে মোট ২৩টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২০টি পদে জয়লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত "সম্মিলিত শিক্ষার্থী জোট" প্যানেলের প্রার্থীরা। বাকি তিনটি পদের মধ্যে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন সালাউদ্দিন আম্মার, ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত নার্গিস আক্তার এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা।
১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে ভিপি (সহসভাপতি) পদে সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী, ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ নূর উদ্দীন (আবীর) পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।
স্বদেশ প্রতিদিন/কেআইকে