বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আমি ১৬ মাসের গর্ভবতী: সোনাক্ষী সিনহা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১২:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিয়ের পর থেকেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার মায়ের ভূমিকা নিয়েও চলছে জল্পনা। গত বছরের ২৩ জুন প্রেমিক জাহির ইকবালের সঙ্গে বিয়ে করার পর তাদের দাম্পত্য জীবনের বয়স এখন প্রায় ১৬ মাস। সেই থেকেই অনুরাগীদের প্রধান প্রশ্ন, “সোনাক্ষী কি মা হচ্ছেন?”

সম্প্রতি এক পার্টিতে ঢিলেঢালা পোশাক পরা ছবি প্রকাশিত হওয়ার পর আবারও জল্পনা বেড়েছে। তবে এবার নিজেই অভিনেত্রী বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

গত বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে পোস্ট করে সোনাক্ষী লিখেছেন, “মানুষের ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! মিডিয়ার সৌজন্যে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম!” যার মাধ্যমে তিনি রসিকভাবে গুজব উড়িয়ে দিয়েছেন। শুধু একটি ছবিতে পেটে হাত রাখা মুহূর্তই সংবাদে ভুলভাবে ফুটেছে।

সোনাক্ষী দিপাবলীর সাজে স্বামী জাহির ইকবালের সঙ্গে কিছু হাসি-ঠাট্টার মুহূর্তও শেয়ার করেছেন। সেই দৃশ্যই প্রমাণ করে যে মা হওয়ার খবর নিছকই গুজব।

এর আগে রমেশ তৌরানির দিপাবলীর পার্টিতে ঢিলেঢালা আনারকলি পোশাকে উপস্থিত ছিলেন সোনাক্ষী। তখন জাহির ইকবাল মজা করে তার পেটে হাত রাখেন, যা ক্যামেরায় ধরা পড়ে ভাইরাল হয়। তবে সোনাক্ষী নিজেই হাস্যরসের সঙ্গে এই জল্পনার ইতি টেনেছেন এবং জানিয়েছেন, সবকিছুই মিডিয়ার কল্পনা; বাস্তবে তিনি সুস্থ আছেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সোনাক্ষী সিনহা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close