বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
রাকসুতে একমাত্র নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী কে এই তোফা?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১২:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন তোফায়েল আহমেদ তোফা। তিনি ১২টি প্যানেলের প্রার্থীদের হারিয়ে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

তোফায়েল আহমেদ তোফা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের সহ-সভাপতির দায়িত্বে আছেন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত। তার বাড়ি চট্টগ্রামে।

নির্বাচনে তোফা ৬ হাজার ৭৮০ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী হাচান হাওলাদার, যিনি পেয়েছেন ৬ হাজার ৭৬৩ ভোট। মাত্র ২৭ ভোটের ব্যবধানে তোফা বিজয়ী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একমাত্র নির্বাচিত প্রতিনিধি হয়েছেন।

তোফা বলেন, “শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকে বেছে নিয়েছেন। গ্রহণযোগ্যতা থাকলে প্যানেলের প্রার্থীদেরও হারিয়ে বিজয়ী হওয়া সম্ভব, আমি তার বড় উদাহরণ। প্রথমেই শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ, আমি শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়ে কাজ করে যেতে চাই।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রাকসু নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close