বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জেন-জিদের বিক্ষোভে উত্তাল পেরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১২:০৬ AM আপডেট: ১৭.১০.২০২৫ ১২:১১ এএম

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে নতুন করে বিক্ষোভের আগুন জ্বালিয়েছে তরুণ প্রজন্ম ‘জেন-জি’। রাজধানী লিমাসহ দেশের বিভিন্ন শহরে সরকারবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে দেশটি। বুধবার রাতে লিমায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে একজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশের সদস্যরাও রয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে অভিশংসিত হওয়ার পর সংসদের প্রধান হোসে জেরি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। কিন্তু মাত্র কয়েক দিনের মধ্যেই তার নেতৃত্বে দেশজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা ও প্রতিবাদ।

বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের অভিযোগ—দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি, অপরাধ ও স্বজনপ্রীতির বিরুদ্ধে সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তারা দ্রুত রাজনৈতিক সংস্কার ও স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠার দাবি জানাচ্ছেন।

প্রেসিডেন্ট জেরি বলেছেন, “বিক্ষোভের মধ্যে কিছু অপরাধী গোষ্ঠী অনুপ্রবেশ করে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।” তিনি নিহত বিক্ষোভকারী এদুয়ার্দো রুইজ সায়েঞ্জের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে বলেন, “ঘটনার প্রকৃত কারণ জানতে নিরপেক্ষ তদন্ত শুরু হয়েছে।”

অন্যদিকে, বামপন্থী সংসদ সদস্য রুথ লুকুয়ে জানিয়েছেন, নিহত এদুয়ার্দো রুইজ সায়েঞ্জ একজন তরুণ হিপহপ সংগীতশিল্পী ছিলেন এবং প্রাথমিক তথ্যে জানা গেছে, তিনি পুলিশের গুলিতে নিহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে লুকুয়ে একাধিক ছবি পোস্ট করেছেন, যেখানে আহতদের হাসপাতালে ভর্তি করতে দেখা গেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ পোশাক পরা এক পুলিশ সদস্যের গুলিতেই ওই শিল্পীর মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।

দিনা বোলুয়ার্তে ‘নৈতিক অবক্ষয়ের’ অভিযোগে অভিশংসিত হওয়ার পর হোসে জেরি পেরুর অষ্টম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। সংবিধান অনুযায়ী, তিনি আগামী বছরের এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তীকালীনভাবে দায়িত্ব পালন করবেন—এরপর অনুষ্ঠিত হবে নতুন প্রেসিডেন্ট নির্বাচন।

তবে জেরি ক্ষমতায় আসার পর থেকেই তরুণ সমাজের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে “নতুন সূচনা” ও “রাজনৈতিক সংস্কার”-এর দাবিতে স্লোগান দিচ্ছে। তাদের দাবি—দলীয় রাজনীতি থেকে মুক্ত একজন স্বতন্ত্র সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হোক।

সূত্র: বিবিসি

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  পেরু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close