মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
এইচএসসি ফলাফলে সবদিকেই এগিয়ে ছাত্রীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১১:৩৯ AM
ফাইল ছবি

ফাইল ছবি

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ অর্জনে আবারও এগিয়ে রয়েছে ছাত্রীরা।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ। সারাদেশে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যার মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন এবং ছাত্র ৩২ হাজার ৫৩ জন।

বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে সব শিক্ষা বোর্ড থেকে ফলাফল প্রকাশ করা হয়। ফল বিশ্লেষণে দেখা গেছে, মোট ১২ লাখ ২৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থীর মধ্যে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন, আর ছাত্র ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন। গড় হিসাবে ছাত্রীদের পাসের হার ৬২.৯৭ শতাংশ এবং ছাত্রদের ৫৪.৬০ শতাংশ।

অর্থাৎ, এ বছরও পাসের হারে ছাত্রীরা প্রায় ৮ শতাংশে এগিয়ে রয়েছে। শুধু তাই নয়, জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও মেয়েদের সাফল্য তুলনামূলকভাবে বেশি।

স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  এইচএসসি   ফলাফল     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close