বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এইচএসসি ও সমমানের ফল আজ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:৪৯ AM আপডেট: ১৬.১০.২০২৫ ১০:১৩ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশ করা হবে। প্রতিটি শিক্ষা বোর্ড নিজস্ব কার্যালয় থেকে একই সময়ে ফল প্রকাশ করবে। এরপর শিক্ষার্থীরা যেকোনো মোবাইল ফোনের এসএমএস সেবা ও অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে ফল জানতে পারবেন।

বুধবার (১৫ অক্টোবর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা মোবাইল বার্তার মাধ্যমে ফল জানতে চাইলে-
HSC লিখে স্পেস, তারপর বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস, রোল নম্বর, স্পেস, ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: HSC DHA 123456 2025 পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

অনলাইনে ফল জানতে চাইলে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ফল প্রকাশের ওয়েবসাইট 
https://www.educationboardresults.gov.bd ভিজিট করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্টশিট ডাউনলোড করতে পারবেন। এছাড়াও প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল জানতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি, মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফল প্রকাশের পর ঢাকা শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে ফলাফলের সার্বিক দিক তুলে ধরা হবে।

এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। তবে পরীক্ষায় অংশ নেয়নি প্রায় ২৭ হাজার শিক্ষার্থী।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। নির্ধারিত সিলেবাস অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ায় নতুন সূচি অনুযায়ী শেষ হয় ১৯ আগস্ট। সারা দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  এইচএসসি   সমমান   ফল প্রকাশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close