
৩৫ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষ হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে রাতেই শুরু হয় গণনা কার্যক্রম। ব্যালট পেপারে প্রদত্ত ভোট ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে গণনা করা হয়।
বিভিন্ন হল ও কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ভিপি (সহসভাপতি) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী ইব্রাহীম হোসেন এবং ছাত্রদল সমর্থিত প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। কিছু হলে ছাত্রশিবির এগিয়ে থাকলেও কয়েকটি হলে ছাত্রদল অল্প ব্যবধানে লিড নিচ্ছে।
শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল
চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এই আবাসিক হলে মোট ১৫৪ ভোটারের মধ্যে ১২৪ জন ভোট দিয়েছেন।
ভিপি পদে ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৩৪ ভোট, ছাত্রশিবিরের ইব্রাহীম হোসেন পেয়েছেন ২৭ ভোট এবং ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের ধ্রুব বড়ুয়া পেয়েছেন ২৬ ভোট।
জিএস পদে ‘বৈচিত্র্যের ঐক্য’-এর সুদর্শন চাকমা ২৯ ভোটে এগিয়ে।
এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান ৩৮ ভোট পেয়ে এগিয়ে আছেন।
মাস্টারদা সূর্যসেন হল
এই হলে ভিপি পদে ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ১৪১ ভোট, শিবিরের ইব্রাহীম রনি পেয়েছেন ১৩০ ভোট।
জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব ১৭৫ ভোটে এগিয়ে।
এজিএস পদে ছাত্রদলের আয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ১৭০ ভোট, যা শিবিরের মুন্নার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।
অতীশ দীপঙ্কর হল
এ হলে ছাত্রদলের সাজ্জাদ হোসেন ২২৩ ভোট পেয়ে ভিপি পদে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির প্রার্থী পেয়েছেন ৯০ ভোট।
জিএস পদে ছাত্রদলের শাফায়াত হোসেন ১৬৪ ভোটে এগিয়ে, আর এজিএস পদে আয়ুবুর রহমান পেয়েছেন সর্বোচ্চ ২৬৬ ভোট।
সোহরাওয়ার্দী হল
এ হলে শিবির প্রার্থী ইব্রাহীম হোসেন পেয়েছেন ১,৪৮৮ ভোট, ছাত্রদলের সাজ্জাদ হৃদয় পেয়েছেন ৬৮০ ভোট।
জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ১,৪০৪ ভোট, ছাত্রদলের শাফায়াত হোসেন পেয়েছেন ৪৫৮ ভোট।
তবে এজিএস পদে ছাত্রদলের আয়ুবুর রহমান তৌফিক ৯৬৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
নবাব ফয়জুন্নেসা হল
ভিপি পদে ছাত্রদলের সাজ্জাদ হৃদয় পেয়েছেন ২৯১ ভোট, শিবির প্রার্থী রনি পেয়েছেন ২১২ ভোট।
জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ২৬৪ ভোট, আর ‘বৈচিত্র্যের ঐক্য’-এর সুদর্শন চাকমা ১৩৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে।
এজিএস পদে ছাত্রদলের আয়ুবুর রহমান ৩৪৪ ভোট পেয়ে এগিয়ে।
শামসুন নাহার হল
ভিপি পদে শিবিরের রনি পেয়েছেন ৪৯৬ ভোট, ছাত্রদলের সাজ্জাদ হৃদয় পেয়েছেন ২২৮ ভোট।
জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৫৩৮ ভোট।
তবে এজিএস পদে ছাত্রদলের আয়ুবুর রহমান ৩৯৩ ভোট পেয়ে শিবির প্রার্থী মুন্নার (৩০৪ ভোট) চেয়ে এগিয়ে আছেন।
বেগম খালেদা জিয়া হল
ভিপি পদে শিবির প্রার্থী রনি ৬২২ ভোটে এগিয়ে, ছাত্রদলের সাজ্জাদ হৃদয় পেয়েছেন ৩০৩ ভোট।
জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব ৬৮১ ভোটে লিডে, আর এজিএস পদে ছাত্রদলের আয়ুবুর রহমান ৫৩৬ ভোট পেয়ে এগিয়ে আছেন।
এ এফ রহমান হল
ভিপি পদে শিবির প্রার্থী ইব্রাহীম হোসেন পেয়েছেন ৩৮১ ভোট, ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ২২৬ ভোট।
জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৩৫১ ভোট।
তবে এজিএস পদে ছাত্রদলের আয়ুবুর রহমান ৪৪২ ভোট পেয়ে শিবিরের সাজ্জাদ হোছনের (২৩১ ভোট) চেয়ে এগিয়ে।
আলাওল হল
ভিপি পদে শিবিরের ইব্রাহীম হোসেন ৩৯৩ ভোটে এগিয়ে, ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ২৫২ ভোট।
জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব ৩৯৩ ভোট পেয়েছেন।
এজিএস পদে ছাত্রদলের আয়ুবুর রহমান ৪৭১ ভোটে এগিয়ে রয়েছেন।
শাহজালাল হল
ভিপি পদে শিবিরের ইব্রাহীম হোসেন পেয়েছেন ৭৭৯ ভোট, ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৪৮১ ভোট।
জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৭৮০ ভোট।
এজিএস পদে শিবিরের সাজ্জাদ হোছন ৭৮৩ ভোটে এগিয়ে, তবে ছাত্রদলের আয়ুবুর রহমান পেয়েছেন ৫৭৯ ভোট।
কলা ও মানববিদ্যা অনুষদ কেন্দ্র
এ কেন্দ্রের ফলাফলে শিবিরের ইব্রাহীম হোসেন পেয়েছেন ১,৫৫৩ ভোট, ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৯৫৯ ভোট।
জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ১,৫২৪ ভোট, আর এজিএস পদে ছাত্রদলের আয়ুবুর রহমান পেয়েছেন ১,৪৯২ ভোট।
চাকসু নির্বাচনে এবার মোট ১৩টি প্যানেল অংশ নেয়। কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে লড়েছেন ৪১৫ প্রার্থী, আর ১৪টি হল ও ১টি হোস্টেলে লড়েছেন ৪৯৩ জন প্রার্থী। নারী প্রার্থী ছিলেন ৪৭ জন।
মোট ভোটার ছিলেন ২৭ হাজার ৫১৮ জন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্বিঘ্ন ভোটদান নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থা নেওয়া হয়। ভোটগ্রহণের দিন ক্যাম্পাসে ১৫টি বাস ও ১১ বার শাটল ট্রেন চলাচল করে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ