বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আড়াই ঘণ্টা পর মুক্ত চবির উপ-উপাচার্য কামাল উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৪:৫১ AM আপডেট: ১৬.১০.২০২৫ ৪:৫৩ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন আড়াই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে তিনি মুক্তি পান।

এর আগে রাত ১২টা ৫০ মিনিটে সোহরাওয়ার্দী হল সংসদে ভিপি (সহসভাপতি) পদে ভোট কারচুপির অভিযোগ এনে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে প্রকৌশল অনুষদ ভবনে অবরুদ্ধ করে রাখেন। তারা ওই পদের ভোট পুনরায় গণনার দাবি জানান।

ছাত্রদল নেতারা জানান, উপ-উপাচার্য তাদের বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিলে তারা তাকে ছেড়ে দেন।

এর আগে রাত ১টার দিকে ছাত্রদল অভিযোগ করে যে, সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি পদে তাদের প্রার্থী জমাদিউল আওয়ালকে কারচুপির মাধ্যমে হারানো হয়েছে। ঘোষিত ফলে জমাদিউল পেয়েছেন ১,২০৩ ভোট, আর শিবির-সমর্থিত প্রার্থী নেয়ামত উল্লাহ পেয়েছেন ১,২০৬ ভোট। এ নিয়ে প্রকৌশল অনুষদের ৩১২ নম্বর কক্ষের ভোট পুনর্গণনার দাবিতে তারা বিক্ষোভ শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছায় এবং সহ-উপাচার্যকে ভবন থেকে বের করে আনতে চেষ্টা করে। তবে ভবনের ফটকের সামনে ছাত্রদল আবারও তার পথ রোধ করে। অবশেষে রাত সোয়া ৩টার দিকে আলোচনার মাধ্যমে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন উপ-উপাচার্য।

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এতে ১৩টি প্যানেলের ৯০৮ প্রার্থী ২৩২টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ হয় ব্যালট পেপারে, আর গণনা করা হয় ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ




আরও সংবাদ   বিষয়:  চবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close