প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ২:০০ AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সোহরাওয়ার্দী হলে ছাত্রশিবিরের প্রার্থী ইব্রাহিম রনি ভিপি পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। এছাড়া জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব এবং এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক এগিয়ে আছেন।
ফলাফলে দেখা গেছে, ভিপি পদে শিবির মনোনীত ইব্রাহিম রনি ১৪৮৮ ভোট পেয়েছেন, আর ছাত্রদল মনোনীত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৬৮০ ভোট। জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব ১৪০৪ ভোট এবং ছাত্রদলের শাফায়েত হোসেন ৪৫৮ ভোট পান। এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৯৬৮ ভোট, শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৯০৬ ভোট।
বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটগ্রহণ ওএমআর পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা সরাসরি ১৪টি এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে। এবারের নির্বাচনে চাকসুর ২৬টি কেন্দ্রীয় পদের জন্য ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়েছেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭,৫১৬ জন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ