সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      
গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার প্রস্তাব উদ্ভট: তাহের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১:৫৭ AM

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার প্রস্তাব সঠিক নয়। তার মতে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট ও জাতীয় নির্বাচন পৃথকভাবে অনুষ্ঠিত হওয়া উচিত।

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আশা করেন ১৭ অক্টোবর স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হবেন এবং অনিশ্চয়তার মধ্যে থাকবেন না।

তাহের উল্লেখ করেন, বিএনপি শুরুতে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে দ্বিমত পোষণ করলেও পরে এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন, এজন্য তিনি বিএনপিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “যেসব বিষয়ে আমরা একমত হচ্ছি এবং এনসিসি সিদ্ধান্ত নিয়েছে, সেগুলো এক প্যাকেজে গণভোট অনুষ্ঠিত হবে। তবে গণভোট কখন হবে তা নিয়ে আমাদের মধ্যে কিছু ভিন্নমত আছে। গণভোট হচ্ছে রিফর্মস কমিশন কমিটির জন্য; এটি আলাদা বিষয়, আর জাতীয় নির্বাচন আলাদা।”

জামায়াত নেতা বলেন, “গণভোটের কিছু দিক যদি সরাসরি হ্যাঁ-না ভোটে না হয়, তবে তার ভিত্তিতে নির্বাচনের কাঠামোতে পরিবর্তন আসতে পারে, যেমন আপার হাউসের পিআর সিস্টেম। নির্বাচনের আগে ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছানো উচিত এবং সেই অনুযায়ী জাতীয় নির্বাচনে আপার হাউসের ভোট নেওয়া হবে। যদি একদিনে হয়, তাহলে নির্বাচন পর্যন্ত আপার হাউসের সিদ্ধান্ত কার্যকর হবে না।”

তিনি আরও বলেন, “একদিনে জাতীয় ও গণভোট হলে ভোট কাস্টিং যথেষ্ট হবে না, কারণ সেদিন গণভোটের কোনো গুরুত্ব থাকবে না।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  গণভোট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close