বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মেট্রোরেলে চাকরির সুযোগ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) ছয়টি পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। তৃতীয় ও চতুর্থ গ্রেডের এসব পদের আবেদন করার শেষ সময় আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। রাজধানীতে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

পদ ও যোগ্যতা

১. পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স)

পদসংখ্যা: ১

যোগ্যতা: ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: মেট্রোরেল বা রেলওয়ের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স–সংক্রান্ত কাজে কমপক্ষে ২০ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং চতুর্থ গ্রেড বা তদূর্ধ্ব পদে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা।

মূল বেতন: ১,২৯,৯৫০ টাকা (গ্রেড-৩)।

২. মহাব্যবস্থাপক (অপারেশন)

পদসংখ্যা: ১

যোগ্যতা: উপরের একই বিষয়ে স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: রেলওয়ে বা মেট্রোরেল–সংক্রান্ত কাজে ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং পঞ্চম গ্রেড বা তদূর্ধ্ব পদে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা।

মূল বেতন: ১,১৫,০০০ টাকা (গ্রেড-৪)।

৩. অধ্যক্ষ, এমআরটি ট্রেনিং সেন্টার

পদসংখ্যা: ১

যোগ্যতা: মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: মেট্রোরেল বা রেলওয়ে প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ১৫ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।

মূল বেতন: ১,১৫,০০০ টাকা (গ্রেড-৪)।

৪. মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব)

পদসংখ্যা: ১

যোগ্যতা: হিসাববিজ্ঞান বা ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি, বিবিএসহ এমবিএ, অথবা সিএ/সিএমএ ডিগ্রি।

অভিজ্ঞতা: উপব্যবস্থাপক বা সমমানের পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ অর্থ ও হিসাব–সম্পর্কিত কাজে মোট ১৫ বছরের অভিজ্ঞতা।

মূল বেতন: ১,১৫,০০০ টাকা (গ্রেড-৪)।

৫. মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন)

পদসংখ্যা: ১

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

অভিজ্ঞতা: উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ/প্রশাসন ইত্যাদি) পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।

মূল বেতন: ১,১৫,০০০ টাকা (গ্রেড-৪)।

৬. মহাব্যবস্থাপক (পি-ওয়ে অ্যান্ড সিভিল)

পদসংখ্যা: ১

যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: রেলওয়ে বা মেট্রোরেলে পি–ওয়ে সম্পর্কিত কাজে অন্তত ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং নির্বাহী প্রকৌশলী বা সমমানের পদে ৩ বছরের অভিজ্ঞতা।

মূল বেতন: ১,১৫,০০০ টাকা (গ্রেড-৪)।

বয়সসীমা

সব পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৬২ বছর।

আবেদনের নিয়মাবলি

১. নির্ধারিত ফরমে আবেদন করতে হবে ডিএমটিসিএলের ওয়েবসাইটে: www.dmtcl.gov.bd

২. আবেদনপত্রের সঙ্গে সত্যায়িতভাবে সংযুক্ত করতে হবে—

সাম্প্রতিক ২ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি,

জাতীয় পরিচয়পত্রের কপি,

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ,

চাকরির বিবরণী (প্রযোজ্য ক্ষেত্রে)।

৩. একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন।

৪. আবেদন ফি ২,০০০ টাকা পে-অর্ডারের (অফেরতযোগ্য) মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

আবেদনের ঠিকানা

ব্যবস্থাপনা পরিচালক,

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড,

মেট্রোরেল ভবন, এমআরটি লাইন–৬ ডিপো,

সোনারগাঁও জনপথ, সেক্টর ১৫–১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা–১২৩০।

শেষ তারিখ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মেট্রোরেল   চাকরি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close