বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মিরপুরে রাসায়নিকের গোডাউন থেকে বিষাক্ত গ্যাস বের হচ্ছে!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫:০৯ পিএম
মিরপুরে রাসায়নিক গুদামে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ টিম। সংগৃহীত ছবি

মিরপুরে রাসায়নিক গুদামে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ টিম। সংগৃহীত ছবি

ঢাকার মিরপুরের রূপনগরের রাসায়নিক গোডাউনের আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। এখন সেই রাসায়নিকের আগুন থেকে টক্সিস গ্যাস বা বিষাক্ত গ্যাস তৈরি হয়ে বাতাসে মিশে যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৫ অক্টোবর) বিবিসি বাংলার খবরে বলা হয়, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

এছাড়া আরও এক ধরনের গ্যাস বের হচ্ছে যা মানুষের শ্বাস-প্রশ্বাসের জন্য ক্ষতিকর বলেও নিশ্চিত করেন তিনি।

তিনি বলেন, সকালে রাসায়নিক গুদামের মেইন গেট খুলে দেখেছি। প্রচণ্ড ধোঁয়া আছে ভেতরে। আমরা সবাইকে সতর্ক করছি। সবাই দূরত্ব বজায় রাখুন। যেহেতু কেমিক্যাল সেহেতু অনেক সময় লাগতে পারে। কারণ কেমিক্যালের বিষয়টি ডিফিকাল্ট। নীতিমালা অনুযায়ী গুদামজাত না হলে বড় বিস্ফোরণ বা বিক্রিয়া হতে পারে। যে কারণে এটা নিয়ন্ত্রণে সময় লাগবে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের বিশেষায়িত একটি হ্যাজমেট টিম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা রাসায়নিক বা বিপজ্জনক পদার্থের কারণে সংঘটিত অগ্নিকান্ডের ক্ষেত্রে উদ্ধার কাজ পরিচালনা করে থাকে।

এছাড়া অধ্যাপক ইয়াসির আরাফাতের নেতৃত্বে বুয়েটের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

এদিকে, ওই কেমিক্যাল গোডাউন ও সংলগ্ন প্রিন্টিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব লস্কার তাজুল ইসলামকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ, দায়-দায়িত্ব নির্ধারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করে একটি বস্তুনিষ্ঠ প্রতিবেদন দাখিল করবে।

এছাড়া, নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে এবং আহত শ্রমিকদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

বুধবার (১৫ অক্টোবর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


স্বদেশ প্রতিদিন/শাহো




আরও সংবাদ   বিষয়:  মিরপুর   রাসায়নিক   গোডাউন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close