বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৬:১৩ পিএম
সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

চট্টগ্রামে এখন টিভির চট্টগ্রাম ব্যুরো ও যমুনা টিভির স্টাফ রিপোর্টারসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার বিচার ও নিরাপত্তা দাবিতে মানববন্ধন করেছে বান্দরবানে কর্মরত সাংবাদিকরা। 

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বান্দরবান প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্যে গণমাধ্যমকর্মীরা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়েও দেশের সাংবাদিকদের ওপর যে নির্যাতন, গুম, খুন, হত্যা চলছে, তা এখনো থেমে নেই। সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন প্রায় শতাধিক সংবাদকর্মী। সাংবাদিকদের সুরক্ষায় যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে, সেই আইন বাস্তবায়ন করা হয়নি। যার ফলে কেউ কেউ রাজনৈতিক ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে মব সৃষ্টি করে সাংবাদিকদের ওপর বর্বরতা ও নির্যাতন চালাচ্ছে।

গণমাধ্যমকর্মীরা আরও বলেন, কিছু মানুষ রাজনৈতিক ইন্ধনে বিগত সরকারের রাজনৈতিক ট্যাগ লাগিয়ে গণমাধ্যমকর্মীদের হয়রানি করার চেষ্টা চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। 

এছাড়াও, চট্টগ্রামে সাংবাদিকদের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের আইনের আওতায় এনে বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। অন্যথায় সারাদেশের সংবাদকর্মীরা একযোগে রাজপথে নামার হুশিয়ারি দেন।
 
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি মিনারুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন. এ. জাকির প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close