বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় জকসু নীতিমালা
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৬:১১ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের নীতিমালার সংশোধনী শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। এখন আইন আকারে প্রকাশের আগে কেবল রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে জকসু নীতিমালা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন সাংবাদিকদের কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “জকসু নীতিমালার যেসব সংশোধনী ছিল, সেগুলো সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে তা চূড়ান্ত করা হয়েছে। এখন শুধু রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা। আর কোনো প্রক্রিয়া বাকি নেই।”

অধ্যাপক বিলাল আরও বলেন, “এখান থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আইন প্রণয়ন সম্পন্ন হয়ে আসতে কতটা সময় লাগবে, সেটা বলা যাচ্ছে না। তবে আমরা আশাবাদী— জকসু নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।”

এর আগে, গত ১১ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে জকসু নীতিমালা সংক্রান্ত বৈঠকের জন্য আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত কোনো কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা জকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ৭ অক্টোবর জকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে। এর আগে, গত ১৭ সেপ্টেম্বর জকসুর রোডম্যাপ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই রোডম্যাপ অনুযায়ী, আইন পাসের পর আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  জকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close