বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জেন-জি বিক্ষোভের চাপে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১:০৪ AM
ফাইল ছবি

ফাইল ছবি

মাদাগাস্কারে চলমান জেন-জি আন্দোলন ও বাড়তে থাকা জনঅসন্তোষের মুখে দেশত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি নিরিনা রাজোয়েলিনা।

রোববার (১২ অক্টোবর) তিনি গোপনে দেশ ছাড়েন এবং সোমবার তার প্রস্থানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

গত কয়েক সপ্তাহ ধরেই যুবসমাজের নেতৃত্বে রাজোয়েলিনার পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চলছে। এরই মধ্যে তার দেশ ছাড়াকে রাজনৈতিক অস্থিরতার নতুন ধাপ বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিরোধীদলীয় নেতা সিতেনি র‌্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো রয়টার্সকে জানান, প্রেসিডেন্ট সত্যিই দেশ ছেড়েছেন, এ তথ্য তাদের কাছে প্রেসিডেন্ট দপ্তরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তবে তিনি বর্তমানে কোথায় রয়েছেন সে বিষয়ে কিছুই জানা যায়নি।

সম্প্রতি সেনাবাহিনীর একটি বড় অংশের সমর্থন হারান রাজোয়েলিনা এবং তাদের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। ফরাসি সংবাদমাধ্যম এএফপি জানায়, ২০১৪ সালে ফরাসি নাগরিকত্ব পাওয়া রাজোয়েলিনাকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বিশেষ চুক্তির মাধ্যমে ফরাসি সামরিক বিমানে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

মাদাগাস্কারের প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ে রাজোয়েলিনা সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

রাজোয়েলিনার দেশত্যাগকে বিশ্লেষকরা বলছেন গভীর রাজনৈতিক সংকটের ইঙ্গিত। দুর্নীতি, বেকারত্ব ও অর্থনৈতিক স্থবিরতার প্রতিবাদে যে আন্দোলন শুরু হয়েছিল, তা এখন সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে রূপ নিয়েছে।

সূত্র: ডয়চে ভেলে

স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  জেন-জি   বিক্ষোভ   মাদাগাস্কার   প্রেসিডেন্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close