প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১২:৪৭ AM

ফাইল ছবি
ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জনগণের মালিক হতে চাই না, বরং জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাফরুল উত্তর থানায় এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জাত, বর্ণ বা ধর্মভেদে বিভক্ত বাংলাদেশ দেখতে চায় না জামায়াতে ইসলামী। তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার আগে অনেক রাজনৈতিক নেতা নানা প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় গিয়ে সেই প্রতিশ্রুতি রক্ষা করেন না; বরং জনগণের স্বার্থ উপেক্ষা করে তাদের পকেটে হাত দেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের সামাজিক ও রাজনৈতিক পরিবেশ সুস্থ করতে হলে দুর্নীতি নির্মূল জরুরি। দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
স্বদেশ প্রতিদিন/শাহো