বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ব্যক্তির নামে থাকা আরও ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৬:৪৪ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ১৬টি কলেজ ও মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনের মাধ্যমে শেখ মুজিবুর রহমান, অন্যান্য আওয়ামী লীগ নেতা এবং তাদের আত্মীয়-স্বজনদের নাম এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বেসরকারি কলেজ শাখা-৬-এর উপসচিব কাজী নুরুল ইসলাম গত ৭ অক্টোবর চিঠির মাধ্যমে এ তথ্য জানান। চিঠিতে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ভিত্তিতে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম পরিবর্তন করা কলেজ ও মহাবিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে নাটোর সদর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ, চাঁদপুর কচুয়ার শেখ মুজিবুর রহমান কলেজ, খুলনা দিঘলিয়ার এস এম মোস্তফা রশিদী সুজা গার্লস কলেজ, মেহেরপুর সদরের মহিউদ্দিন ডিগ্রি কলেজ, ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ এবং তজুমদ্দিন হোসনেআরা চৌধুরী মহিলা কলেজ। এগুলো নতুন নাম পেয়েছে যথাক্রমে নাটোর সদরের চন্দ্রকোলা ডিগ্রি কলেজ, রহিমানগর ডিগ্রি কলেজ, পথের বাজার গার্লস কলেজ, মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ, বাংলাবাজার ডিগ্রি কলেজ ও তজুমদ্দিন মহিলা কলেজ।

অন্য নাম পরিবর্তনের মধ্যে রয়েছে লালমোহনের হাজী মো. নুবুল ইসলাম চৌধুরী ডিগ্রি কলেজ, নুরনবী চৌধুরী মহাবিদ্যালয়, চরফ্যাশনের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ, নীলিমা জ্যাকব মহিলা কলেজ ও দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ। নতুন নামগুলো হলো লালমোহন ডিগ্রি কলেজ, বদরপুর মহাবিদ্যালয়, ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ, চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ, দুলার হাট মডেল কলেজ এবং দক্ষিণ আইচা কলেজ।

এছাড়া অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ, মনপুরার সাকুচিয়া আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব মহাবিদ্যালয়, ঝালকাঠি সদরের আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজ ও পটুয়াখালীর রাঙ্গাবালীর মাহাবুবুর রহমান কলেজের নামও পরিবর্তন করা হয়েছে। নতুন নামগুলো যথাক্রমে ভোলা টিচার্স ট্রেনিং কলেজ, সাকুচিয়া মহাবিদ্যালয়, বাসন্ডা কলেজ ও বড় বাইশদিয়া কলেজ। চিঠিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  শিক্ষামন্ত্রণালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close