প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৮:২১ পিএম

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
অমুক আকর্ষণীয় প্রতিষ্ঠানে তমুক আকর্ষণীয় পদে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: ন্যুনতম মাস্টার্স, ডক্টরেট হলে অগ্রাধিকার।
দায়িত্ব: অমুক, তমুক, শামুক, ঝিনুক- সব পারা লাগবে।
বেতন: আলোচনা সাপেক্ষে
প্রশ্ন: সব উল্লেখ করছেন, বেতনের বেলায় আলোচনা সাপেক্ষে কেন? এই শব্দটাই তো শোষণের হাতিয়ার। প্রতিটা সেক্টরে একটা বেতন কাঠামো থাকা জরুরি। সব সংস্কারের আগে দরকার এই সংস্কার।
--একমত হলে আওয়াজ তুলুন।
লেখক: গণমাধ্যমকর্মী
(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
স্বদেশ প্রতিদিন/এনআর