বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নদী গর্ভে বিলীন ২৫টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৪:৪৩ পিএম আপডেট: ১১.১০.২০২৫ ৫:০৫ PM

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে ভয়াবহ নদীভাঙনে গুরুত্বপূর্ণ আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

আজ শনিবার (১১ অক্টোবর) সরেজমিন দেখা যায়, চরঈশ্বর আফাজিয়া উচ্চ বিদ্যালয়, আফাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আফাজিয়া জামে মসজিদসহ বেশ কয়েকটি প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যা অতি শীঘ্রই বিলীন হয়ে যাবে। ফলে এ অঞ্চলের হাজারো শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে মেঘনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদীভাঙনে শুধু বসতবাড়িই নয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একে একে হারিয়ে যাচ্ছে। বিশেষ করে আফাজিয়া উচ্চ বিদ্যালয়, আফাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদ ভাঙনের কবলে পড়ে ধ্বংস হয়ে যাবে; যদি ভাঙন রোধে পদক্ষেপ না গ্রহণ করা হয়।

আফাজিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমজাদ হোসেন বলেন, “ভাঙনের কারণে বারবার স্কুল ভবন হারিয়ে অন্যত্র স্থানান্তর করতে হচ্ছে। এতে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ কমে যাচ্ছে। অনেক শিক্ষার্থী পড়ালেখা বাদ দিয়ে কর্মে ঝুঁকছে।”

শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, “ভাঙনে আফাজিয়া ইউনিয়নেই প্রায় ২৫টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। পুরো হাতিয়া উপজেলায় সংখ্যা দাঁড়িয়েছে অর্ধশতাধিক। এসব প্রতিষ্ঠানের ভবন, লাইব্রেরি, ল্যাবরেটরি ও খেলার মাঠ নদীতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।”

অভিভাবক জাকের হোসেন বলেন, “সন্তানদের নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছি। প্রতিনিয়ত নদী ভাঙনে স্কুল বা মাদ্রাসা বিলীন হয়ে যাচ্ছে। আমরা এর স্থায়ী সমাধান চাই।”

শিক্ষাবিদরা মনে করেন, “শিক্ষা ধ্বংস হলে আগামী প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। তাই আফাজিয়া স্কুলসহ হাতিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রক্ষায় জরুরি ভিত্তিতে নদীভাঙন প্রতিরোধ প্রকল্প গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নদী   শিক্ষা   প্রতিষ্ঠান   হাতিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close