বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ১৫টি বার্মিজ গরু জব্দ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৪:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সীমান্ত টহলের সময় ১১ বিজিবির একটি অভিযান চালিয়ে ১৫টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মাঝিরকাটা এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েসের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। ওই সময় অবৈধভাবে সীমান্ত পথে আনা গরুগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস জানান, অভিযানের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত পথে গরুসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপাশি মাদক ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। 


স্বদেশ প্রতিদিন/ শাহো


আরও সংবাদ   বিষয়:  নাইক্ষ্যংছড়ি   বিজিবি   বার্মিজ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close