বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রোহিতকে টপকে সৌরভ-ধোনিকে ছুঁয়ে ফেললেন শুভমান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৫:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সময়ের অন্যতম দারুন ব্যাটসম্যান শুভমান গিল। তবে এবার তিনি অধিনায়ক হিসেবে দিল্লিতে সপ্তম টেস্ট খেলতে নেমে টপকে গেলেন সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে। ছুঁয়ে ফেললেন সৌরভ গাঙ্গুলী এবং মহেন্দ্র সিং ধোনির কীর্তি।

আজ শনিবার (১১ অক্টোবর) টেস্ট ক্রিকেটে দশম শতরান করলেন শুভমান। অধিনায়ক হিসেবে পঞ্চম টেস্ট শতরান এলো তার ব্যাট থেকে।

প্রসঙ্গত ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে চারটি শতরান রয়েছে রোহিতের। তবে এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২৯ রানের অপরাজিত ইনিংস খেলে অধিনায়ক হিসেবে রোহিতকে পিছনে ফেললেন শুভমান। তিনি পিছনে ফেলেছেন রাহুল দ্রাবিড়কেও।

রোহিত, দ্রাবিড়কে টপকানোর পাশাপাশি শুভমান একসঙ্গে ছুঁয়েছেন তিন প্রাক্তন অধিনায়ককে। সৌরভ, ধোনি এবং মনসুর আলী খান পতৌদির নজির স্পর্শ করেছেন ২৬ বছরের এই ক্রিকেটার। এই তিন জনেরই অধিনায়ক হিসেবে টেস্টে পাঁচটি করে শতরান রয়েছে।

টেস্ট অধিনায়ক হিসেবে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি শতরান বিরাট কোহলির ২০টি। দ্বিতীয় স্থানে রয়েছেন সুনীল গাভাস্কার। তৃতীয় স্থানে রয়েছেন মোহাম্মদ আজহারউদ্দিন। চতুর্থ স্থানে রয়েছেন শচীন টেন্ডুলকার। এখন পতৌদি, সৌরভ এবং ধোনির সঙ্গে যুগ্ম ভাবে পঞ্চম স্থানে থাকলেন শুভমান।

এদিকে ক্রিকেট বোদ্ধারা বলছেন, ধারাবাহিকতা বজায় রাখলে সবাইকে ছাড়িয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে শুভমান গিলের।

সূত্রঃ আনন্দবাজার


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রোহিত   সৌরভ   ধোনি   শুভমান   ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close