বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
নতুন কর্মসূচি ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৪:২৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী সোমবার (১৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লং মার্চ’ করবে তারা।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, আমরা এখন এমন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছি যেখানে এক পা পিছিয়ে আসা মানে দীর্ঘদিনের সংগ্রাম, আশা ও ত্যাগকে ভেস্তে দেওয়া। বহু প্রতীক্ষিত অধ্যাদেশ অবিলম্বে জারি করতে হবে, অন্যথায় আন্দোলন আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন তারা।

শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, ২০২৪–২৫ শিক্ষাবর্ষকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছে তা কেবল দাবিদাওয়া নয়, এটি আমাদের অস্তিত্বের লড়াই। রাজধানীর সরকারি সাত কলেজের ইতিহাসে এত সংগঠিত, পরিকল্পিত ও শৃঙ্খলাবদ্ধ আন্দোলনের দৃষ্টান্ত আগে কখনও দেখা যায়নি। আমরা প্রয়োজনে চূড়ান্ত পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:   কর্মসূচি   রাজধানী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close