শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডিএমপিতে ৮ কর্মকর্তার পদায়ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৮:২৬ পিএম আপডেট: ১০.১০.২০২৫ ৮:৪৫ PM

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অ্যাডিশনাল ডিসি) এবং সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ৮ কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি স্বাক্ষরিত তিনটি পৃথক অফিস আদেশে এই পদায়ন করা হয়।

পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন:-

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোল্লা মোহাম্মদ শাহীনকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) গোয়েন্দা বিভাগে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিওএম-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সুমন মিয়া পিএসসিকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) পিওএম-উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিওএম-পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস. এ. এম. ফজল-ই-খুদাকে অপারেশনস বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিআর অ্যান্ড এইচআরডি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাগর দিপা বিশ্বাসকে পিওএম-দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার।

মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুবেল হককে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপারেশনস বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নুর ইসলামকে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল রানা পিপিএমকে ওয়ারী বিভাগের ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসানকে অপারেশনস বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ডিএমপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close