বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে সংঘর্ষে নিহত যুবক, আসামিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৮:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিনভর সংঘর্ষে এক যুবক নিহত ও অন্তত অর্ধডজন আহত হয়েছেন। ঘটনার সূত্রপাত হয় মধু গাজীর ছেলে চঞ্চল মাহমুদের (২৮) ইজিবাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি চোর সিন্ডিকেট রয়েছে, যার নেতৃত্বে ছিলেন রবিউল ইসলাম। চঞ্চলকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তার বাবা মধু গাজী, মা হাসিনা বেগম ও ছোট ভাই তুহিনকেও আঘাত করা হয়। আহতদের স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চঞ্চলকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ রবিউল ইসলামসহ তিনজনকে আটক করেছে।

দুপুরে দুই পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ ঘটে। রাত ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা প্রধান আসামি রবিউল ইসলামের পাকা বাড়িতে অগ্নিসংযোগ চালায়। শানতলা ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মোমিন জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে, পলাতকদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  যশোর   সংঘর্ষ   নিহত   যুবক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close