বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাবিতে শিবিরের উদ্যোগে ২১ হলে ফার্স্ট এইড বক্স বিতরণ
জাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৭:১০ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ফার্স্ট এইড বক্স প্রদান করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় টিএসসির কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বক্স হলে হলে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রতিটি হল সংসদের স্বাস্থ্য সম্পাদকদের হাতে ফার্স্ট এইড বক্সগুলো তুলে দেন সংগঠনটির নেতৃত্বরা। উপস্থিত নেতৃবৃন্দ জানান, ক্যাম্পাসের শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানো ও জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, ‘শিক্ষার্থীদের যেকোনো দুর্ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে যেন তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা পাওয়া যায়, সে উদ্দেশ্যেই আমরা এই ফার্স্ট এইড বক্স বিতরণ করেছি। মানবিক ও সেবাধর্মী কাজের মাধ্যমেই একটি সুস্থ শিক্ষাঙ্গন গড়ে তোলা সম্ভব। আশাকরি এ উদ্যোগ হলের স্বাস্থ্য সম্পাদকের কাজ সহজতর করবে।’

আ ফ ম কামালউদ্দিন হল সংসদের স্বাস্থ্য সম্পাদক মো. আবিদুল মারুফ বলেন, ‘আমার নির্বাচনি ইশতেহারের একটি অংশ ছিল হলে ফার্স্ট এইড বক্স ও হেলথ কর্নারের ব্যবস্থা করা। ছাত্রশিবিরের পক্ষ থেকে ফার্স্ট এইড বক্স পাওয়ায় এ ক্ষেত্রে অনেক সুবিধা হলো। এতে হলে শিক্ষার্থীদের ইমার্জেন্সি প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে।’

এসময় উপস্থিত ছিলেন জাকসু ও বিভিন্ন হলের স্বাস্থ্য সম্পাদক, শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  শিবির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close