বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগানে ঢাকায় বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৭:১৩ পিএম

নোয়াখালীকে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শতাধিক যুবক। 

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ‘চকবাজার স্টাফ সমিতি সংগঠন’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে তারা ‘দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই’ স্লোগানে শাহবাগ মোড় প্রকম্পিত করে তোলেন।

বিক্ষোভকারীরা বলেন, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং আশপাশের জেলা নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক বিভাগ গঠনের দাবি তারা বহুদিন ধরে জানিয়ে আসছেন। স্থানীয় জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক প্রয়োজনে এই অঞ্চলকে আলাদা বিভাগ ঘোষণা করা সময়ের দাবি।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনের নেতারা বলেন, নোয়াখালী অঞ্চল দীর্ঘদিন ধরে পর্যাপ্ত উন্নয়ন, অবকাঠামো ও সেবা থেকে বঞ্চিত। শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, যোগাযোগ ব্যবস্থা সবখানেই পিছিয়ে পড়েছে এলাকা। একটি পৃথক বিভাগ হলে এসব খাতে উন্নয়ন ত্বরান্বিত হবে।

নোয়াখালী বিভাগ গঠনের দাবিতে প্রবাসীরাও একাত্মতা প্রকাশ করছেন। সম্প্রতি ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দিয়েছে ‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি, ইতালি শাখা’। আহ্বায়ক আব্দুল মান্নান হীরা ও সদস্যসচিব সাংবাদিক জায়দুল হক সোহেলের নেতৃত্বে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।

সরকার সম্প্রতি ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন বিভাগ গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এরপর থেকেই নোয়াখালীকে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত না করে স্বাধীন বিভাগ ঘোষণার দাবিতে আন্দোলন আরও জোরালো হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   বিভাগ   বিক্ষোভ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close