বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নদে ডুবে ১২ বছরের শিশুর মৃত্যু, ২৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৫:৫০ পিএম আপডেট: ১০.১০.২০২৫ ৫:৫৪ PM

নরসিংদীর বেলাব উপজেলায় আড়িয়ালখাঁ নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৩ ঘণ্টা পর মো. তামিম মিয়া (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে বেলাব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তামিম উপজেলার বেলাব ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গাঙ্গুলপাড়া গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে। সে চর-বেলাব দারুল উলুম মইনুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ছিল।

স্বজনরা জানান, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে তামিম বন্ধুদের সঙ্গে চর-বেলাব ব্রিজ ঘাট এলাকায় নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় এবং নদীতে স্রোত প্রবল থাকায় সে হঠাৎ পানিতে ডুবে যায়।

বন্ধুরা আশপাশের লোকজনকে ডাকলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে এবং পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।

বেলাব ফায়ার সার্ভিসের একটি দল প্রথমে উদ্ধার কাজ শুরু করলেও ব্যর্থ হয়। পরবর্তীতে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল যোগ দিয়ে যৌথভাবে সন্ধ্যা ৯টা পর্যন্ত অভিযান চালায়। কিন্তু শিশুটির কোনো খোঁজ মেলেনি।

পরদিন শুক্রবার সকাল ৮টা থেকে ফের উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। অবশেষে দুপুর ১২টার দিকে আড়িয়ালখাঁ নদ থেকে তামিমের মরদেহ উদ্ধার করা হয়।

বেলাব ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মোজাম্মেল হক বলেন, ‘শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করি। পরে টঙ্গী থেকে ডুবুরি দল এসে অভিযানে অংশ নেয়। শুক্রবার দুপুরে বহু চেষ্টার পর আমরা মরদেহটি উদ্ধার করতে সক্ষম হই।’

বেলাব উপজেলা সহকারী কমিশনার আজিজ সারতাজ জায়েদ বলেন, ‘গতকাল অফিস পরিদর্শনে যাওয়ার পথে শুনি একটি শিশু নদীতে ডুবে নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয়দের সহযোগিতায় আজ তার মরদেহ উদ্ধার করা হয়েছে।’

স্থানীয় এলাকাবাসী ও শিক্ষকদের অনেকেই জানান, তামিম ছিল খুব ভদ্র, শান্ত স্বভাবের এবং মাদ্রাসায় নিয়মিত পড়ালেখা করতো। তার এমন করুণ মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা অনেকেই কান্নায় ভেঙে পড়ে।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  আড়িয়ালখাঁ নদ   শিশুর মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close